বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

সাঁথিয়ায় বিদ্যালয় পরিদর্শনে করতে গিয়ে ক্লাস নিল, ইউনও রিজু তামান্না 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

 

পাবনার সাঁথিয়া উপজেলার আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এসময় তিনি ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে ক্লাস নেন তিনি।

 

বৃহস্পতিবার ( ১২ সেপটেম্বর ) সকাল ১১টার দিকে ক্লাস নেন ইউএনও রিজু তামান্না এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক , মো: মোস্তাক আহমেদ সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীগণ।

 

৮ম শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আমাদের স্কুলে অল্প সময়ের জন্য হলেও ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। নিয়মিত লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন তিনি।

আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাক আহমেদ বলেন, ইউএনও স্যার স্কুলের সার্বিক বিষয়ে পরিদর্শনে এসে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ক্লাস নিয়েছেন। স্যারকে এভাবে পেয়ে সবাই খুশি। শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়েছে। সেই সাথে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন,আরিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে ভালো লেগেছে। দেশ ও দশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই তাই তাদের নানা বিষয়ে পরামর্শ দিয়েছি। এছাড়াও বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংস্কার ও শিক্ষার্থীদের প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে রিজু তামান্না যোগদানের পর থেকেই বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও ক্লাস নেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews