সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদ পুলিশ লাইন্সে ক্লোজড: জনমনে স্বস্তি, ডিআইজি ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা কচুবুনিয়া স্লুইসগেটে বড় ধস, জোয়ারের পানিতে প্লাবনের শঙ্কা- ৩ টি ইউনিয়ন   রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা মেহের আলীকে ডিবি পরিচয়ে প্রকাশ্যে মাদক সেবন ও সাধারণ মানুষকে মারধর, বহাল তবিয়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুমন ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে মাহাতাবকে চান এলাকাবাসী শ্যামনগরের কৈখালী ভূমি অফিসের  জরাজীর্ণ ভবনেই চলছে কার্যক্রম সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পেশাদারিত্ব ও সেবার মান বাড়াতে পুলিশ সুপারের নির্দেশ শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কালিগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগদান মো. শাহিনের, কোর্টে বদলি শহিদুল ইসলাম

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বীর মুক্তিযোদ্ধা মেহের আলীকে

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মেহের আলী (৮২) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মেহের আলী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে পশ্চিম মৌতলা গ্রামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মহসিনসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

দাফন অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতায় মেহের আলীর অবদানের কথা স্মরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন প্রবীণ মুক্তিযোদ্ধার পাশাপাশি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিকে হারিয়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews