বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জেলেখালী বাজারে প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা (গাম) সেবনের প্রবণতা ভয়াবহ রূপ নিয়েছে। চায়ের দোকানসহ বিভিন্ন প্রকাশ্য স্থানে ডেনড্রাইট আঠা সেবনের কারণে এলাকার কিশোর ও যুবসমাজ চরম বিভ্রান্তি ও সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। এতে স্থানীয় কোমলমতি শিশু-কিশোরদের জীবন ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও অভিভাবক মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেখালী বাজারের নিশানের চায়ের দোকানসহ আশপাশের বিভিন্ন স্থানে নিয়মিত একদল যুবক ও কিশোরকে নেশাজাতীয় এই আঠা সেবন করতে দেখা যায়। এদের মধ্যে ধূমঘাট গ্রামের আল মামুন গাজীর ছেলে মোঃ মেজবাহ গাজী, একই গ্রামের হাফিজুর গাজীর ছেলে মোঃ ইমরান গাজী ও কচুখালী গ্রামের মোঃ রায়হান গাজী, এবং জেলেখালী কাগুচী পাড়ার সাদ্দাম কাগুচীর ছেলে মোঃ শান্ত কাগুচী সরাসরি এই ক্ষতিকর নেশায় লিপ্ত বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারের মতো জনবহুল স্থানে দিনে-দুপুরে প্রকাশ্যে এসব ক্ষতিকর বস্তু সেবনের ফলে সাধারণ ছোট ছোট শিশুরা কৌতূহলবশত প্রভাবিত হচ্ছে। এর ফলে এলাকায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অভিভাবকরা জানান, অতি দ্রুত এই নেশাসক্ত তরুণদের নিয়ন্ত্রণ করা না গেলে এলাকার তরুণ সমাজ পুরোপুরি ধ্বংসের মুখে পড়বে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও অভিভাবকবৃন্দ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জেলেখালী বাজারসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিয়মিত টহল এবং মাদক ও নেশাজাতীয় দ্রব্যের আড্ডা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews