মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ মুন্সিগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস গোদাগাড়ীতে ১০০গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গোদাগাড়ীতে ৪০০ বোতল এসকাফ মাদকদ্রব্য উদ্ধার মাদারীপুরের ডাসার ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা  সাতক্ষীরায় জেলা প্রশাসকের সাথে দুই সংসদ সদস্যের সৌজন্য সাক্ষাৎ জেলার উন্নয়ন নিয়ে মতবিনিময় গাজী নজরুলের এমপি পদ সিদ্ধান্ত নিতে ইসিকে চিঠি দিচ্ছে সংসদ সচিবালয

খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধ:

খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে অংশীজনদের এক পরামর্শ সভা আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের জিআইজেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তৃতায় প্রশাসক বলেন, “খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেসিসি’র কাজে গতিশীলতা আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত গ্রহণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ এবং ধারাবাহিকতা নির্ণয় করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, দুটি ওয়ার্ড মিলিয়ে একটি করে ছোট খেলার মাঠ এবং বিভিন্ন সরকারি সংস্থার অব্যবহৃত জমিতে পার্ক নির্মাণ করা হলে শিশুরা ক্রীড়া চর্চায় উৎসাহিত হওয়ার পাশাপাশি নগরবাসী উন্মুক্ত পরিসরে অবসর সময় কাটানোর সুযোগ পাবেন। এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের জন্য পৃথক মার্কেট এবং বাড়ির ছাদে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের পরিকল্পনার কথাও সভায় জানান।

কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত “সবার জন্য বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক শহর (এলআইসিএ)” প্রকল্প এবং পরামর্শক সংস্থা “সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)” যৌথভাবে এই সভার আয়োজন করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন (জিআইজেড)-বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সভায় জানানো হয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা শক্তিশালীকরণের মাধ্যমে নগরবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২৩ সালের নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের জন্য গবেষণা সংস্থা ‘সানেম’-কে নিযুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম এই কার্যক্রম পরিচালনা করছেন।

সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, প্রকল্পের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার ও প্রকল্প প্রধান কাথারিনা ম্যানেক, আরবান এন্ড রিজিওনাল ডেভেলপমেন্ট এডভাইজার আবু মুজাফফর মাহমুদসহ বিভিন্ন অংশীজন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews