
মোঃ ছাবেদুল সরকার পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলা প্রেসক্লাব ও বনওয়ারীনগর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি কতৃক আয়োজিত যানজট নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। সভাপতি উম্মে ইমামা বানিন বলেন,যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তবে বাজার ইজারাদার ও ব্যবসায়ী সমিতি আলোচনা করে ব্যবস্হা তারপর ব্যবস্হা হবে,আরো বলেন বিভিন্ন মহল থেকে তদবির আসার কারণে আমাদের অভিযান গুলো বাধা গ্রস্ত হওয়ার ফলে ঠিকমত ব্যবস্হা নিতে পারি না।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
ফরিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ উদ্দীন মৃধা। প্রেসক্লাবে সভাপতি হাফিজ উদ্দিন সহ সকল সাংবাদিক। ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সদস্যবৃন্দ। ফায়ারসার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী বৃন্দ প্রমুখ।