মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

 

দিনাজপুরের বীরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক মাহাবুর রহমান আংগুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুবাস দাস, পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল।

উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, বীরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব মোকাররম হোসেন পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার,

উপজেলা যুবদলের অন্যতম সদস্য আক্কাস আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকাশ চৌধুরী, উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।

 

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব ও দৈনিক এদিন পত্রিকার স্টাফ রিপোর্টার শাহাদৎ হোসেন শাহ, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯-৩৬) এর সদস্য প্রবীণ সাংবাদিক দয়ারাম রায়, কাহারোল প্রেসক্লাবের সদস্য সুকুমার রায়, সাংবাদিক রশিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রনজিৎ সরকার, বিকাশ ঘোষ, পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম লালু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংবাদিক উত্তম শর্মা, আব্দুল জলিল, মামুনুর রশীদ শাহিন ও জাহিদ হাসান।

 

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews