বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

২৩ জুন ঘিরে সতর্কতা, কেশবপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কার মধ্যেই যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে দলটির দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (২১ জুন) ভোররাতে পৃথক এলাকায় অভিযান চালিয়ে মো. মাসুদুজ্জামান (৫৪) ও আব্দুর রশিদ বিশ্বাস (৫৯) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মো. মাসুদুজ্জামান উপজেলার কন্দপপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি। তাঁকে মামলা নম্বর ০৮-এ গ্রেফতার দেখানো হয়েছে বলে জানা গেছে।

 

অপর গ্রেফতার আব্দুর রশিদ বিশ্বাস উপজেলার সাতবাড়িয়া এলাকার চাঁদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে তাঁকে ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

অভিযানে এসআই শহীদুল ইসলাম ও এসআই রেজাউল ইসলাম অংশ নেন বলে জানা গেছে। গ্রেফতারের পর রোববার বেলা দেড়টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়।

 

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি ‘মাফিয়া পার্টি’ হিসেবে আখ্যায়িত করেছেন।

 

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতিষ্ঠাবার্ষিকী বা অন্য কোনো নামে কর্মসূচি পালনের চেষ্টা দেশে বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে বলে সরকার মনে করছে।

 

কোনো কর্মসূচি পালন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews