বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

হ্নীলা বিওপির উদ্যোগে হতদরিদ্র ১৩০ জেলেদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:

 

অদ্য ০২/০৬/২০২৬ ইং বিকাল ৪:০০ ঘটিকায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তবর্তী এলাকার দরিদ্র ও অসহায় জেলেদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর হ্নীলা বিওপি।

সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়া ও বিভিন্ন কারণে মাছ আহরণে বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক সংকটে পড়া জেলেদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এলাকার অসহায় ও নিম্নআয়ের বহু জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ছিল। এ সময় বিজিবি কর্মকর্তারা বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী জেলেরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই সহায়তা তাদের পরিবার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির সদস্যদের উপস্থিতিতে খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews