বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরা-৩ আসনে ডক্টর মোঃ শহিদুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এলাকায় আনন্দের জোয়ার

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ জাহাঙ্গীর আলম, আশাশুনি প্রতিনিধি ।

 

সাতক্ষীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ডক্টর মোঃ শহিদুল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি সঠিক বলে গ্রহণ করেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে কালীগঞ্জ ও আশাশুনি নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা এটিকে সাধারণ মানুষের নৈতিক জয় হিসেবে দেখছেন।

 

এই বৈধতা কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়; এটি কালীগঞ্জ ও আশাশুনির আপামর জনতার বিশ্বাস, ভালোবাসা ও ন্যায়ের প্রতি আস্থার বিজয়। আপনাদের দোয়া ও নিঃস্বার্থ সমর্থন আমাকে জনগণের সেবা করার পথে আরও দায়িত্বশীল করে তুলেছে।”

তিনি আরও জানান, কোনো অপশক্তির কাছে মাথা নত না করে আগামী দিনগুলোতে জনগণের অধিকার আদায়, এলাকার উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি অবিচল থাকবেন। সাধারণ মানুষের শক্তিকে পুঁজি করেই তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ সাতক্ষীরা-৩ আসন গড়তে চান।

নিজের অঙ্গীকার ব্যক্ত করে এই প্রার্থী বলেন, “আমি আপনাদের পাশে থাকার শপথ করছি। আমরা সম্মিলিতভাবে সাধারণ মানুষের জয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।”

এলাকাবাসীর মতে, উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে ডক্টর শহিদুল আলমের প্রার্থিতা এই আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এখন কেবল প্রতীক বরাদ্দের অপেক্ষা, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার গণসংযোগ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews