বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৫ জুন) সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব ।

পিআইবির প্রশিক্ষক ও প্রেগ্রাম সমন্বয়কারী মো. সাহানোয়ার সাইদ শাহীন শাহিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার রাজনৈতিক ও নির্বাচন বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের ৩৫ জন সদস্য প্রশিক্ষণ শেষে সনদ গ্রহন করেন।

 

আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকেরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল, ডিজিটাল নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews