বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় যৌতুক ও গায়ের রং নিয়ে খোঁটা: শাশুড়ির নির্যাতনে গৃহবধূ হাসপাতালে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান, কালিগঞ্জ  প্রতিনিধি:

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে যৌতুকের টাকা ও গায়ের রং নিয়ে কথা-কাটাকাটির জেরে রুবাইয়া খাতুন (২৬) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার শাশুড়ির বিরুদ্ধে। গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই নৃশংস নির্যাতনের ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব নলতা গ্রামের আব্দুল আলীমের স্ত্রী রুবাইয়া খাতুনের সাথে তার শাশুড়ি গুলজাহান বিবি (৬৫) (স্বামী- মৃত জামাত আলী সরদার)-এর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়শই রুবাইয়াকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য এবং গায়ের রং ‘কালো’ বলে কটূক্তি ও মানসিক নির্যাতন করা হতো।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় টাকা-পয়সা ও গায়ের রং নিয়ে আবারও রুবাইয়াকে খোঁটা দিতে শুরু করেন শাশুড়ি গুলজাহান বিবি। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হলে শাশুড়ি ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ রুবাইয়াকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ সময় রুবাইয়ার জা (জা-এর নাম জানা যায়নি) তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেও শাশুড়ির হিংস্রতার হাত থেকে উদ্ধার করতে পারেননি।
মারধরে রুবাইয়া মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে পুলিশ আসার আগেই স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় রক্তাক্ত ও আহত রুবাইয়া খাতুনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ কর্মকর্তা জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews