বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

রূপান্তরের ‘আশ্বাস’ প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহবায়ক, ‘ক্রিসেন্ট’-এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, ‘সিডো’-এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্প– রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর মাধ্যমে সিটিএন-এর কার্যক্রম, এর যৌক্তিকতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন (২০২৬)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

 

সভায় অংশগ্রহণকারীরা মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সীমান্তবেষ্টিত সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে সবকটি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, আরার প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার মোঃ মমিন উদ্দিন এবং অগ্রগতির ডেপুটি ম্যানেজার মোঃ সাহিনুজ্জামান প্রমুখ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews