বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি খুলনা মহানগরীর পরিবেশ ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন কৌশল বাস্তবায়ন নিয়ে কেসিসি প্রশাসকের পরামর্শ সভা দুই বছর আগে খনন, ফের খাল খননে ৫১ লাখ টাকা! কেশবপুরে ‘প্রকল্প লুটের’ অভিযোগ

সাতক্ষীরায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

 

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলার যৌথ আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফ।এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. লাইকুজ্জামান, হিসাবরক্ষক মো. হাবিবুল্লাহ, মো. সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়াবিদরা।

 

মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সাতক্ষীরার উপজেলাভিত্তিক ৮টি দল অংশগ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews