বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা জেলা পুলিশে মেধা ও যোগ্যতার মূল্যায়নে পদোন্নতিপ্রাপ্ত চারজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের এই নতুন পদের ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল, বিপিএম।

 

কনস্টেবল পদ হতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা হলেন:

হারুনার রশিদ,শেখ নবীর হোসেন,গৌরাঙ্গ ধর

মোসাঃ শেফালী আক্তার।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি মানেই অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ বৃদ্ধি পাওয়া। তিনি নব-পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনগণের সেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন। বিশেষ করে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় তাঁদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

 

উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন

জনাব এসএম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা।

জনাব মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সাতক্ষীরা।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা তাঁদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলা পুলিশের অভিভাবকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দেশের সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews