শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে কেসিসির ক্রাশ প্রোগ্রাম জোরদার: ১ ও ১২ নম্বর ওয়ার্ড পরিদর্শন করলেন প্রশাসক মঞ্জু তালায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাচেষ্টার  অভিযোগ, ৩ লাখ টাকা লুট আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন আশাশুনির হাড়িভাঙ্গা রহিমা খাতুন স্মৃতি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আংশিক কমিটি গঠন,আহ্বায়ক-সাইফুল্লাহ ঢালী,সদস্য সচিব-তুহিন গাজী সংবেদনশীল ক্যাম্পে বারবার পোস্টিং ও সুন্দরবনের অবৈধ চক্র নিয়ন্ত্রণের অভিযোগ বিতর্কের শীর্ষে এএসআই জামিরুল সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার  টাইব্রেকারে হাজিরবাগকে হারিয়ে সেমিফাইনালে ঝিকরগাছা সদর সাতক্ষীরা তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন পুলিশের ঘুষ-বাণিজ্য ও গ্রেপ্তারের হুমকি শ্যামনগরে আতঙ্কে গ্রামবাসী, এসপি ও ডিআইজির হস্তক্ষেপ দাবি

সাংবাদিক আশিকুর রহমানের বাবার ইন্তেকাল

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আব্দুল গফুর, বিশেষ প্রতিনিধি

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণজাগরণ পত্রিকার শ্যামনগর প্রতিনিধি বিশি ব্যবসায়ী সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দিন (৮০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে এস এম আফতাব উদ্দিন স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আগামীকাল শনিবার সকাল ৮টায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় সাংবাদিক আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হবে। পরে মরদেহ গ্রামের বাড়ি হরিনগরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews