বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের আর্থিক সহযোগিতা পেয়ে আনন্দিত শারীরিক প্রতিবন্ধী ময়েন মন্ডল।

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

শামীম আহমেদ (পাবনা)জেলা প্রতিনিধি :-

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্নার আর্থিক সহযোগিতা পেয়ে আনন্দিত হয়েছেন সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পুরান ধুলাঊড়ি গ্রামের শারীরিক প্রতিবন্ধী ময়েন মন্ডল । উপজেলার প্রশাসনিক উদ্যোগে সম্প্রতি তাকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা পেয়ে তিনি নতুন করে জীবনযাপনের স্বপ্ন দেখছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার কারণে ময়েন মন্ডল জীবিকার ক্ষেত্রে নানাবিধ সমস্যার মুখোমুখি ছিলেন। উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি এলে নির্বাহী অফিসার রিজু তামান্না ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এই অর্থ দিয়ে তিনি চিকিৎসা ও ছোটখাটো ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছেন।

সহায়তা গ্রহণের পর আবেগাপ্লুত ময়েন মন্ডল বলেন, “উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা আমার জীবনে নতুন আশা জাগিয়েছে। এখন আমি স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব।”

স্থানীয়রা জানান, এ ধরনের সহযোগিতা সমাজের অসহায় মানুষদের স্বাবলম্বী হতে সহায়তা করছে এবং প্রশাসনের প্রতি আস্থা বাড়াচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, “আমরা চাই সবার জীবনমান উন্নত হোক। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews