রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সাঁথিয়ার মিয়াপুর স্কুল এন্ড কলেজে হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:–

সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসীম উদ্দিন স্কুল এন্ড কলেজে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ছাত্রশিবির নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মিয়াপুর স্কুল এন্ড কলেজের যে ঘটনা সম্পর্কে শিক্ষকরা যে তথ্য প্রচার করেছে তা সঠিক নয়। আমাদের কর্মীরা ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিতর ঘটনায় জড়িত নয়। যদি কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে এধরনের অভিযোগ প্রমাণ করতে পারে তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবো। বরং এই ঘটনায় আমাদের শিবির কর্মী আব্দুল মজিদকে শিক্ষকরা নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে। সে বর্তমানে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের স্কুল কার্যক্রম ও সমাজ সেবা সম্পাদক শিখন মোল্লা, উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মো: সাফাতুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মেশকাত হোসেন, আইন বিভাগের সেক্রেটারি রুহুল আমিন, পৌরসভা ছাত্র শিবিরের সেক্রেটারি নুর নবী, ক্ষেতুপারা ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সোহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এঘটনায় সাঁথিয়া থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews