রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

সাঁথিয়াকে একক আসন ঘোষনা করায় মোটরসাইকেল শোভাযাত্রা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

শামীম আহমেদ পাবনা জেলা

 

পাবনার সাঁথিয়া উপজেলাকে একক আসন ঘোষনা করায় ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা করেন।

 

এর আগে ২৭ আগষ্ট সাঁথিয়ার পক্ষে শুনানিতে সরাসরি যোগদেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

 

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সাঁথিয়ার মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রাটি সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ বাজার,বনগ্রাম বাজার,মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে শহীদ জুলকারনাইন চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষে করেন।

 

বক্তারা এসময় বলেন, সাঁথিয়াবাসীর প্রাণের দাবি পূরণ করায় আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।সাঁথিয়া একক আসন হিসেবে যেমন মর্যাদা পেল তেমনিভাবে আমরা চাই বেড়া উপজেলাকেউ একক আসন ঘোষণা করা হোক।

 

আগামীতে এই বেড়া উপজেলাকে একক আসন করার দাবি জানাচ্ছি আমরা।শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই বেড়া উপজেলা কে আলাদা মর্যাদা দিয়েছেন।আমরা এক ও অভিন্ন। বেড়া সাঁথিয়া আমরা ভাই ভাই।বেড়াবাসী আপনারা সাঁথিয়ার সাথে থাকার আন্দোলন না করে বেড়া উপজেলাকে একক আসনের দাবিতে আন্দোলন করেন আমরা আপনাদের সাথে আছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews