বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগর সীমান্তে কোস্ট গার্ডের সাফল্য বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত এলাকায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড পশ্চিম জোন এই তথ্য নিশ্চিত করে।

 

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে পশ্চিম কৈখালী এলাকা দিয়ে একটি বড় মাদকের চালান পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী-র একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।

 

অভিযান চলাকালীন পশ্চিম কৈখালী এলাকা থেকে ৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। অভিযানে পাচারের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে একজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন গণমাধ্যমকে বলেন

“মাদকের করাল গ্রাস থেকে দেশের যুব সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এই আপসহীন অবস্থান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews