বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি।  ‎ বাঁশখালীতে আনসার ও ভিডিপির মানবিক সহায়তা: বন্যা দুর্গত ৪০০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ শ্যামনগরের বংশীপুর বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাফিজুরের আবেগঘন আর্তি, শরিয়াহ মোতাবেক বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার আকুল আবেদন ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা মাদারীপুরের রাজৈরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা ছিটকে পড়া নিয়ে ফেসবুকে পোস্ট তদন্তে নেমেছে পুলিশ তালায় সাবেক পোষ্ট মাষ্টার আব্দুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগরে আকবর হোসেন (৩৮) নামে স্থানীয় এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে উপজেলার আটুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর হোসেন উপজেলার দক্ষিণ-পশ্চিম আটুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি আটুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে শ্যামনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে আটুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব হোসেন।

বিষয়টি নিশ্চিত করে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ বা মামলার বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews