বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি।  ‎ বাঁশখালীতে আনসার ও ভিডিপির মানবিক সহায়তা: বন্যা দুর্গত ৪০০টি পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ শ্যামনগরের বংশীপুর বাজারে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাফিজুরের আবেগঘন আর্তি, শরিয়াহ মোতাবেক বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার আকুল আবেদন ধামরাইয়ে অবৈধ টায়ার পোড়ানোর কারখানা: বিষাক্ত কালো ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা মাদারীপুরের রাজৈরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা ছিটকে পড়া নিয়ে ফেসবুকে পোস্ট তদন্তে নেমেছে পুলিশ তালায় সাবেক পোষ্ট মাষ্টার আব্দুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

মাদারীপুরের রাজৈরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা ছিটকে পড়া নিয়ে ফেসবুকে পোস্ট তদন্তে নেমেছে পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন,

 

 

মাদারীপুর জেলাধীন রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুর ব্রিজ সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর বরিশালের সফরে যাওয়ার পথে গাড়িবহরের একটি গাড়িতে ইটের টুকরা ছিটকে পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে পোস্ট ছড়িয়ে পড়েছে।পোস্টে ঘটনাটিকে ইট নিক্ষেপ হিসেবে উল্লেখ করা হলেও, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে জেলা পুলিশের বিশেষ টিম।

 

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। পরে বিকেলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা—তা খতিয়ে দেখতে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ঘটনাটা ছড়িয়ে পড়া প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা হতে বরিশালের উদ্দেশে যাওয়ার সময় রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। এ সময় ভিডিওতে দেখা যায় বহরের পেছনের দিকের একটি গাড়ির সামনের অংশে একটি ইটের টুকরা পড়তে দেখা যায়।

 

ভিডিওতে আরও দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভিডিওতে একই সময়ে এক যুবককে একটি দোকানের পেছনে মোটরসাইকেল রেখে রাস্তার দিকে এগিয়ে আসতে দেখা গেলেও, ভিডিও ফুটেজে কাউকে ইট বা ঢিল নিক্ষেপ করতে দেখা যায়নি। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা ফেইসবুকের পোস্টের সত্যতা নিয়েও তদন্ত করছে পুলিশ।

 

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে সেটি চলন্ত কোনো গাড়ির চাকার নিচ থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অথবা পূর্ব পরিকল্পিতভাবে গাড়ির বহরে ইটের টুকরা নিক্ষেপ করেছে—তা প্রযুক্তিগত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

 

তিনি আরও বলেন, “পুরো বিষয়টি আমরা অধীর গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে জন্য মাঠে নেমেছে পুলিশের একাধিক বিশেষ টিম উক্ত বিষয়টি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরে রাখছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews