রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে কোটি  টাকা আত্মসাতের অভিযোগ গাজীপুরে প্রাপ্তি পরিচিতি জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা কালীগঞ্জে সাংবাদিককে অপহরণ ও নির্মম নির্যাতন জোরপূর্বক ‘স্বীকারোক্তি’ ভিডিও ধারণ, আইনের আওতায় আনার দাবিতে ফুঁসে উঠেছে জনতা কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে বিজিবির ড্রোন ও অ্যান্টি-ড্রোন প্রযুক্তি টেকনাফে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শ্যামনগরে কনস্টেবল মেহেদীর বিরুদ্ধে লাগাতার মাদক সেবনের অভিযোগ দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি, ডোপ টেস্টের আহ্বান সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

শ্যামনগরে লোকালয় থেকে হরিণ উদ্ধার সুন্দরবনে অবমুক্ত করার প্রস্তুতি

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, গাবুরা প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের চকবার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শেষ রাতে চকবার এলাকার কাসেম সরদারের বাড়ির পাশে একটি হরিণকে কয়েকটি কুকুর তাড়া করতে দেখে স্থানীয়রা। প্রাণভয়ে হরিণটি ছোটাছুটি শুরু করলে কাসেম সরদার ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে সেটিকে অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে আনেন। পরে বন বিভাগের পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তাদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণটি উদ্ধার করে নিয়ে যান।

 

উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা কাসেম সরদার বলেন, “ভোররাতে হঠাৎ দেখি কয়েকটি কুকুর একটি হরিণকে ঘিরে ধরেছে। বিষয়টি দেখতে পেয়ে আমি অন্যদের ডেকে আনি এবং সবাই মিলে চেষ্টা করে হরিণটিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিই। বন বিভাগকে খবর দিলে তারা এসে হরিণটি নিয়ে গেছে।”

 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সংশ্লিষ্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা হরিণটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং এটি সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন, “আমরা হরিণটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছি। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুতই একে সুন্দরবনের নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।”

 

সুন্দরবন সীমান্তবর্তী এলাকায় প্রায়ই বন্যপ্রাণী লোকালয়ে চলে আসার ঘটনা ঘটে। এ বিষয়ে সচেতনতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, বন্যপ্রাণী রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। স্থানীয়দের তাৎক্ষণিক পদক্ষেপ ও বন বিভাগের তড়িৎ উপস্থিতির ফলে একটি বন্যপ্রাণীর জীবন রক্ষা পাওয়ায় এলাকায় সন্তোষ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews