রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন; ২৪ ঘণ্টার আল্টিমেটাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদিক সমাজ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা একাত্মতা ঘোষণা করেন।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত সোমবার (২ মার্চ) দুপুরে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল নিয়ে এসে যুবদল নেতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী অতর্কিতভাবে প্রেসক্লাব ভবনে প্রবেশ করে। তারা সাজানোভাবে সভাপতি মনিরের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

কর্মসূচিতে বক্তারা স্থানীয় থানা পুলিশের নির্লিপ্ততা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন, হামলার আশঙ্কা থাকায় আগেই পুলিশকে অবহিত করা হয়েছিল। কিন্তু পুলিশের সময়মতো উপস্থিতি ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় হামলাকারীরা নির্বিঘ্নে ক্লাব কার্যালয়ে ঢুকে এই তাণ্ডব চালানোর সুযোগ পায়। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনায় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার জোর দাবি জানান।

 

উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য আব্দুল আহাদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সভাপতি আলহাজ্ব আবু কওছার, সিনিয়র সাংবাদিক ইঞ্জিনিয়ার আফজালুর রহমান, আবু সাঈদ, আনিসুর রহমান, রনজিৎ বর্মনসহ বিভিন্ন প্রেসক্লাবের শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে সভাপতির ওপর এই হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটি পরিকল্পিত অপচেষ্টা।”

 

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার মূল হোতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। অন্যথায়, জেলার সকল সাংবাদিক সংগঠনকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সমাবেশে সুন্দরবন প্রেসক্লাব, উপকূলীয় প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews