বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে জেলি পুশ করা ৮০ কেজি চিংড়ি জব্দ ব্যবসায়ীকে বড় অংকের জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

 

সাতক্ষীরার শ্যামনগরে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ‘জেলি পুশ’ করা চিংড়ি বিক্রির দায়ে এক মাছ ব্যবসায়ীকে বড় অংকের অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনকে জেলি পুশ করা অবস্থায় হাতেনাতে ধরা হয়। ওজনে কারচুপি ও অসদুপায়ে মুনাফা লাভের উদ্দেশ্যে তিনি চিংড়ি মাছে ক্ষতিকর জেলি ঢুকিয়েছিলেন।

পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার ও মৎস্য আইনে জাহাঙ্গীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে জব্দকৃত ৮০ কেজি বিষাক্ত চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান চলাকালে উপস্থিত শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেন

“চিংড়ি মাছে জেলি পুশ করা কেবল একটি অপরাধই নয়, এটি চরম স্বাস্থ্যঝুঁকি। যারা অবৈধভাবে মাছে জেলি পুশ করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সুনির্দিষ্ট জরিমানার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর কারাদণ্ডের বিধান কার্যকর করা হবে।”

 

উল্লেখ্য যে, মোঃ খালেদুর রহমান শ্যামনগর থানায় যোগদানের পর থেকেই মাদক এবং চোরাকারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। তার নেতৃত্বে থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান ও চোরাচালান রোধে কঠোর নজরদারি চলছে। আজকের এই মৎস্য অভিযান তারই ধারাবাহিকতায় জননিরাপত্তা ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এই ধরণের অভিযান অব্যাহত রাখার দাবি তুলেছেন।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews