বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

রাণীশংকৈল উপজেলা বিএনপির নির্বাচনী সভা ও প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল বন্দর মুক্তা সিনেমা হল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নির্বাচনী পদ সভার কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে প্রধান নির্বাচনী অফিস শুভ উদ্বোধন করা হয়েছে।

 

আজ শনিবার রাত ৯টায় রাণীশংকৈল মুক্তা মার্কেট সিনেমা হল চত্বরে অফিসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও–৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ জাহিদুর রহমান জাহিদ, বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে।এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ ও নির্বাচনে সফলতার লক্ষ্যেই আমাদের মূল উদ্দেশ্য।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ,এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর (আলিফ)পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক মহসিন আলী সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড আর ও শক্তিশালী ও মজবুত করতে জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews