সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাণীশংকৈলে তেল নিয়ে দু-পক্ষের তুুমুল সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

অতুল বসাক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি তেল সংগ্রহকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে দুই পক্ষের ক্রেতাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নেকমরদ এলাকার ‘ভাই ভাই ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রমজানে জেলাজুড়ে তীব্র জ্বালানি সংকট চলায় সকাল থেকেই ওই ফিলিং স্টেশনে তেলপ্রত্যাশীদের দীর্ঘ লাইন ছিল। তেল নেওয়ার সিরিয়াল ও পরিমাণ নিয়ে উপস্থিত দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ তেল সরবরাহ বন্ধ থাকে। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

জেলা সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলায় মোট ২৭টি অনুমোদিত ফিলিং স্টেশন রয়েছে। তবে গত কয়েকদিন ধরে তীব্র তেল সংকটের কারণে এর অধিকাংশ স্টেশনই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকরা। হাতেগোনা কয়েকটি স্টেশনে তেল পাওয়া গেলেও সেখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে রমজান মাসে এই জ্বালানি সংকটে পড়ে সাধারণ মানুষ ও কৃষকরা চরম বিপাকে পড়েছেন।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা শহরের বিপণিবিতানগুলোতে সাধারণ মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। শহরের বড় বড় কাপড়ের দোকান ও কসমেটিকসের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে একদিকে উৎসবের প্রস্তুতি চললেও অন্যদিকে জ্বালানি তেলের এই সংকট জনজীবনে অস্বস্তি সৃষ্টি করছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews