বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

মামা কর্তৃক আপন ভাগ্নের সাথে প্রতারণা, লাখ লাখ টাকা আত্মসাৎ

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

খুলনা, প্রতিনিধি

সাতক্ষীরা আমিনিয়া মার্কেটের ইমাম আবুল বাশারের বিরুদ্ধে প্রতারণা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ

সাতক্ষীরা আমিনিয়া মার্কেটের ইমাম আবুল বাশার তার আপন ভাগ্নেকে সৌদি আরবে ড্রাইভিং কাজ দেবে বলে আশ্বাস দিয়েছিলেন। বিগত এক বছর যাবৎ তাকে কোনো কাজ দেওয়া হয়নি।

এরপর তিনি মিথ্যা মিডিয়ার মাধ্যমে কিছু বানোয়াট কথা বলিয়ে তার আপন ভাগ্নেকে দোষী সাব্যস্ত করেন। ভিডিওর সামনে ভাগ্নেকে বিভিন্ন চাঁদাবাজ বলে দাবি করেন — যা সম্পূর্ণ মিথ্যা। এই সমস্ত কথা তিনি কোথাও সত্য প্রমাণ করতে পারেননি এবং পারবেনও না।

এবং তিনি তার বোন ও বোনের স্বামীকে বিভিন্নভাবে হুমকি-ভয়ভীতি দেখাতে থাকেন। এক পর্যায়ে তার বোনের স্বামী সাতক্ষীরা থানায় জিডি করেন।

শুধু তাই নয়, তিনি দাবি করেন আবুল বাশারের নাকি গ্রামের বাড়ি কালাবাগী বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ২০১৮ সালে মামা-ভাগ্নে হিসেবে তাদের একটি দোকান ছিল, কিন্তু দোকানটি আবুল বাশারের নামে ছিল না। জানা গেছে দোকানটি ছিল তাদের শেয়ারে। দোকানে লস হওয়ার কারণে সম্পূর্ণ লসের ভাগ তিনি আপন ভাগ্নের উপরে চাপিয়ে দেন।

মিথ্যাবাদী আবুল বাশার এখন বলছেন, ২০২৫ সালে তার নাকি ৫ লক্ষ টাকা সেই দোকান থেকে লুট করে ভাগ্নে সৌদি আরবে গিয়েছেন। অথচ দোকানের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল ২০১৮ সালে।

নিজেকে রক্ষা করার জন্য মিথ্যাবাদী আবুল বাশার থানায় ডায়েরি করে আসেন এবং ভাগ্নের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেন। ভাগ্নেকে বিভিন্নভাবে দোষী সাব্যস্ত করে সাংবাদিকদের টাকা দিয়ে সংবাদ সম্মেলন করে মিথ্যার আশ্রয় নেন।

এই বিষয়ে আবুল বাশার ভাগ্নেকে বিভিন্ন অপবাদ দেওয়ার কারণে এবং আপন বোনকেও অস্বীকার করে ভাগ্নেকে “বাপ-মার অবাধ্য সন্তান” বলে আখ্যা দেন।

এ বিষয়ে সাতক্ষীরা ও আশাশুনি থানার পুলিশ সুপার মহোদয়ের কাছে ভিডিওর মাধ্যমে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে — মামা আবুল বাশারকে আইনের আওতায় আনা হোক।

সাতক্ষীরা সদর থানা ও আশাশুনি থানার ওসি মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি।আইনের আশ্রয় চাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews