শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বারী আটক সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ  কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ

মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাব-১৫ এর হাতে গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন, টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুহাম্মদ ছালাম (৪৫)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১ জুলাই ২০২৬ বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ ছালামকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

গ্রেফতারকৃত মুহাম্মদ ছালাম টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews