শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ মসজিদ ও স্কুলে যেতে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ৬ বছর পর শেষের পথে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প৯৯২ কোটি টাকার ড্রেজিং শেষে চ্যানেলের গভীরতা নিয়ে প্রশ্ন, উদ্বেগে বন্দর ব্যবহারকারীর  তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত  মণিরামপুরে চাকরি বাণিজ্যের ভয়ংকর ফাঁদ, প্রতারক আতিয়ারের খোঁজে ভুক্তভোগীরা প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক আড্ডা অনুষ্ঠিত উদ্বোধনের আগেই ঝুঁকিতে ১৭ কোটি টাকার ব্রিজ: রাণীশংকৈলে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

বেওয়ারিশ কুকুরের আতঙ্কে বিপর্যস্ত অভয়নগরবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সাহারা সুলতানা (বিশেষ) প্রতিনিধি

বেওয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান উপদ্রব ও কামড়ের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে অভয়নগর নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর কাছে পৃথক দুটি আবেদনপত্র জমা দেওয়া হয়। অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, উপদেষ্টা এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, আলমগীর হোসেন, নাসিম আল রিয়াজ, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, সাংবাদিক তাওহীদ হাসান উসামা, সাংবাদিক আনিসুর রহমান, শেখ হুমায়ুন কবির, মুহিব্বুল্লাহিল মাহিদ, সমাজকর্মী নাসরিন সুলতানা, ওয়াফিয়া ওয়ালিদ অর্পা, এস এম ইব্রাহিম খলিল, মুহাম্মদ ফেরদাউস, জাফরিন সুলতানা, মো. সাইফুল ইসলাম, মো. রোহান শেখ, ফাইজুল কবীরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। স্মারকলিপিতে বলা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক, বাজার ও জনবহুল স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দলবদ্ধ কুকুরের আক্রমণের কারণে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আবেদনে উল্লেখ করা হয়, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মোট ১ হাজার ৭৯৫ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে প্রতি মাসে গড়ে ৮২ থেকে ১০০ জন আক্রান্তকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— বেওয়ারিশ কুকুরের টিকাদান ও নির্বীজকরণ কার্যক্রম জোরদার করা, কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, উন্মুক্ত খাদ্যবর্জ্য দ্রুত অপসারণ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews