Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

সচেতনতা

বাল্যবিবাহ প্রতিরোধে হরিঢালীতে সচেতনতার বার্তা,  ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

By NEWS TV
June 18, 2026 2 Min Read
0

বিশেষ প্রতিনিধি

 

একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বাল্যবিয়ে চিরতরে নির্মূল করা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই হরিঢালীতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মতবিনিময় সভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) সকালে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া তার বক্তব্যে বাল্যবিবাহের আইনি পরিণতি এবং এর ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতির দিকগুলো সবার মাঝে তুলে ধরেন। তিনি আরো বলেন, বাল্যবিয়ে একটি অপরাধ। এটি প্রতিরোধে প্রশাসন যেমন কঠোর, তেমনি সামাজিকভাবেও আমাদের রুখে দাঁড়াতে হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং অভিভাবকদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। এছাড়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেকসানা পারভীন বলেন “বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে এবং ঝরে পড়া রোধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। ওয়ার্ল্ড ভিশনের স্পনসরশিপ অ্যান্ড চাইল্ড প্রটেকশন অফিসার দীপল বিশ্বাসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব আইজাক সরদার, প্রোগ্রাম অফিসার শিল্পী রায় এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মিলে একটি সুন্দর, সুরক্ষামূলক এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দীপ্ত শপথ গ্রহণ করেন। তারা আশা প্রকাশ করেন, এই ধরণের উদ্যোগ তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা রাখবে।

ছবিক্যাপ- বাল্যবিবাহ রুখতে হরিঢালীতে সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্যে রাখছেন, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

অভয়নগরে স্কুলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন: টিও, এটিও, প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকাকে শোকজ ‎

Next

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার ইয়াবা জব্দ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d