বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ফরিদপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার ফরিদপুর উপজেলা সফরে এসে জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন । শুরুতেই তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানান এবং পরে উন্মুক্ত আলোচনার সুযোগ করে দেন।

মতবিনিময় সভায় বক্তারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, অস্বাস্থ্যকর দুগ্ধজাত খাদ্য উৎপাদন বন্ধে জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, চায়না দুয়ারী জাল উৎপাদন বন্ধ, রাস্তা ও খাল খনন, অবৈধ ইজারা বন্ধ, ইভটিজিং প্রতিরোধ, শিক্ষার মানোন্নয়ন এবং ফরিদপুর কেন্দ্রীয় খেলার মাঠ থেকে হাট অন্যত্র স্থানান্তরের দাবি জানান।

এছাড়াও এলাকায় ভয়াবহ মাদকদ্রব্যের বিক্রি ও সেবন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয় এবং উনি আসাতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।

সভায় জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যার পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় তিনি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews