বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

পাবনা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন দাখিল

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনা-১ (সাঁথিয়া–বেড়া আংশিক ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন আজ রবিবার (২৮ ডিসেম্বর) তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট আনুষ্ঠানিকভাবে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জামায়াতে ইসলামীর সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মোখলিছুর রহমান ও সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান সহ আরো স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে ড. ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাবনা-১ আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews