বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

পাবনায় গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে পাবনায় জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১০ টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

পাবনা জেলা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মোঃ হোসাইন আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক জনাব শাহেদ মোস্তফা।

 

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, গত ৫৪ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশকে বদলানোর সুযোগ এসেছে। আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি। এ সুযোগ গত ৫৪ বছরের ইতিহাসে এ প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। মসজিদের ইমামগণ এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই প্রত্যেক মসজিদের ইমামগণের নৈতিক দায়িত্ব সহকারে এ বিষয়ে সকলকে উৎসাহিত করা অতীব জরুরী। যাতে আমরা নতুন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুভ সূচনা করতে পারি।

 

বক্তাগণ আরো বলেন, আপনারা যখন ১২ ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন তখন সাথে অন্যদেরও নিয়ে যাবেন। এবার ভোটে দুই ধরনের ব্যালট দেওয়া হবে। একটা সাদা আরেকটা গোলাপি। সাদাভালোটে জাতীয় সংসদের যারা প্রার্থী তাদের নাম ও প্রতীক থাকবে। আপনারা যাকে যোগ্য মনে করেন সাদা ব্যালটে তাকে ভোট দিবেন। কোন দলে বা কোন প্রার্থীকে ভোট দিবেন সেটা একান্তই আপনার সিদ্ধান্ত।

আর গোলাপি তো একটা মার্কা থাকবে। সেটা হলো হ্যাঁ এবং না। আপনাকে হাঁ এবং না প্রতীকে ভোট দেওয়ার জন্য এর পাশে ঠিক চিহ্ন দেওয়া থাকবে।

উক্ত জেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার জনাব আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ ইমামুল ইসলাম।

অনুষ্ঠানে আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধ করনের উদ্দেশ্যে মসজিদের ইমামগণকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews