বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

নোয়াখালী জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি দিদারুল জাহিদ অবাঞ্ছিত: আজীবন বহিষ্কারের ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

কুমিল্লা ও নোয়াখালী সংগঠন বিরোধী কর্মকাণ্ড এবং সাধারণ সদস্যদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট’-এর নোয়াখালী জেলা কমিটির সভাপতি দিদারুল ইসলাম জাহিদকে আজীবনের জন্য অবাঞ্ছিত ও বহিষ্কার ঘোষণা করা হয়েছে।
​গতকাল নোয়াখালী জেলার অন্তর্গত সকল উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
​সংগঠন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দিদারুল ইসলাম জাহিদ পদের প্রভাব খাটিয়ে এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। বিশেষ করে, বিভিন্ন সময়ে সাধারণ সদস্যদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব আর্থিক অনিয়ম ও সাংগঠনিক নীতিমালার পরিপন্থী কাজের সত্যতা পাওয়ায় জেলা ও উপজেলার দায়িত্বরত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে জেলা সভাপতির পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করেন।
​নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আজ থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কোনো স্তরের সাথে দিদারুল ইসলাম জাহিদের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। একই সাথে, সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে সাধারণ সদস্য ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভবিষ্যতে উক্ত ব্যক্তির সাথে যেকোনো ধরনের সাংগঠনিক আলোচনা বা লেনদেন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
​এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপজেলা প্রতিনিধি জানান, “সংগঠন কোনো ব্যক্তির অনৈতিক কর্মকাণ্ডের দায় নেবে না। সদস্যদের কল্যাণ ও শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews