বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি,মুহাদ্দিস রবিউল বাশার

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার।

সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ ও হিন্দু সমাবেশ, নির্বাচনীয় সমাবেশ এবং সন্ধ্যায় নলতা ইউনিয়নের শ্রমিক সমবেশে অংশগ্রহণ করেন।

 

রবিবার (০১ ফেব্রুয়ারি ) সকাল থেকে কালিগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে গণসংযোগ, পূর্ব নারায়নপুর হিন্দু সমাবেশ, বিকালে বাগবাটি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহিলা সমাবেশ ও বাগবাটি প্রাইমারি স্কুল মাঠে নির্বাচনীয় জনসভা এবং সন্ধ্যায় নলতা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খানজিয়া মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।এ সময় তিনি বলেন নেতৃত্বের পরিবর্তন হলেও নীতি ও আদর্শের পরিবর্তন হয়নি। দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে, দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ন হয়েছে—যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার।“আপনারা অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরকারের দুইটি মন্ত্রণালয় পরিচালনা করতে দেখেছেন। সুজলা-সুফলা এই দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সব দল-মত ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শহিদুল ইসলাম ঢালী,ভাড়াশিমলা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল ফারাহ সিদ্দিক,কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুকসহ,দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কৃষক,শ্রমিক,কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews