রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

নাগেশ্বরীতে ১০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকার সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

আব্দুল কাদের সিদ্দিকী মেহেদী, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

 

নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি এলিয়েন প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টায় নাগেশ্বরী কলেজ মোড় চত্বর থেকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামানের নেতৃত্বে প্রভাত চন্দ্র রায়, অলকান্ত রায়, আহসান হাবীব আকাশ, অপূর্ব কুমার বর্মন এবং এএসআই নির্মল কুমারের একটি টিম অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন নাটোরের লালপুর উপজেলার রফিকুল ইসলাম (৪৮) এবং বাগাতিপাড়া উপজেলার সুরুজ আলী (৩১)। মাদকবিরোধী অভিযানে সার্বিক নির্দেশনা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছেন ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, নাগেশ্বরী মাদকমুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্সে নীতি অনুসরণ করার আশা প্রকাশ করেছেন।।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews