1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

নবাগত পুলিশ সুপার কাজে যোগদানের পরেই বড় সাফল্য 

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি।

 

গোয়ালঘরের গোবরের বস্তা থেকে উদ্ধার বার্মিজ ওয়ান শুটার

পাবনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে চলমান অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলায় গ্রেফতার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আরও একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ছূফি উল্লাহ’র নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ রেজিনূর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

এর আগে পাবনা থানার মামলা নং-৫২, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, অস্ত্র আইনে গ্রেফতারকৃত আসামি মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৬), পিতা-মৃত আবুল হোসেনের নিকট থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা তদন্ত করছে।

তদন্তের স্বার্থে আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে সদর থানাধীন চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে অবস্থিত তার নির্মাণাধীন টিনশেড গোয়ালঘরে অভিযান চালানো হয়। সেখানে গোবরের ঘষির বস্তার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে আইনানুগ প্রক্রিয়ায় অস্ত্রটি জব্দ করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র চোরাচালান ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত। অত্যন্ত গোপন ও কৌশলী পদ্ধতিতে সে তার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান চালাচ্ছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও অস্ত্রবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত