বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

নতুন উদ্যমে শ্যামনগরের কৃষক দল, নেতৃত্বে নুরুজ্জামান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩৫ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম শ্যামনগর

 

শ্যামনগরের রাজনীতিতে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন এক জননেতা—নুরুজ্জামান। তিনি শুধু একটি পরিচিত মুখই নন, বরং একজন রাজপথের নির্ভীক যোদ্ধা, সংগ্রামী চেতনার ধারক ও বাহক। দীর্ঘদিন ধরে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের শ্যামনগর উপজেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। দলীয় রাজনীতিতে তার নিষ্ঠা, নেতৃত্বগুণ ও কর্মীবান্ধব ভূমিকা তাকে তৃণমূলের প্রিয় মুখে পরিণত করেছে।

 

দলীয় আন্দোলন-সংগ্রামে তাঁর অংশগ্রহণ বরাবরই ছিল সক্রিয় ও বলিষ্ঠ। বিশেষ করে শ্যামনগরে বিএনপির আয়োজিত প্রতিটি কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন রাজপথের সম্মুখভাগে থেকে। মিছিল-মিটিংয়ে তাঁর স্লোগান কণ্ঠে প্রাণ ফিরে পায় কর্মীরা। এই কারণেই স্থানীয় রাজনীতিতে তাঁকে বলা হয় ‘স্লোগান মাস্টার’।

 

বহুবার রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন নুরুজ্জামান। কিন্তু কখনো দমে যাননি। কারাগার থেকে ফিরে আরও দৃঢ় মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন দলের কাজে, জনগণের পাশে। তাঁর জীবন কাহিনি যেন এক সংগ্রামী কর্মীর আদর্শিক অভিযাত্রা।

 

উপজেলা কৃষক দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সংগঠনকে নতুনভাবে গড়ে তুলেছেন। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন করেছেন, তরুণদের নেতৃত্বে আনার ক্ষেত্রে নিয়েছেন উদ্যোগী ভূমিকা। তাঁর নেতৃত্বে কৃষক দল এখন শুধু একটি সহযোগী সংগঠন নয়, বরং বিএনপির আন্দোলন-সংগ্রামে অন্যতম শক্তিশালী অঙ্গ হয়ে উঠেছে।

 

বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে-ময়দানে ব্যস্ত সময় পার করছেন নুরুজ্জামান। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দিন-রাত কাজ করছেন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে। ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে তিনি দলীয় সংগঠনকে শক্তিশালী করছেন, সক্রিয় করছেন নেতাকর্মীদের।

 

নুরুজ্জামানের ভাষায়, “আদর্শের রাজনীতি কখনো পরাজিত হয় না। গণমানুষের শক্তিই শেষ পর্যন্ত জয়ী হয়।”

এই বিশ্বাস থেকেই তিনি আজও আছেন রাজপথে, দলের পতাকা বুকে ধারণ করে।

 

তাঁর মত নেতারাই তৃণমূল রাজনীতিকে উজ্জীবিত করে, দলকে করে সংগঠিত, আর আন্দোলনকে দেয় প্রাণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews