বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

নওগায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

আহসান মঞ্জিল নওগাঁ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নওগাঁ আগমন উপলক্ষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় ও উপজেলা থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে নওগাঁ এটিম মাঠে সমবেত হয়।

আজ ২৯/১/২০২৬ রোজ বৃহস্পতিবার নওগা শহরের এটিম মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি বলেন, নওগাঁর মানুষ অতীতেও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তিনি আরোও বলেন নওগাঁর মানুষের চাওয়া পাওয়া ও আখাংকা পুরনের জন্য ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।তাহলে নওগাঁর মানুযের আশা পুরণ হবে।

জনসভায় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক মামুনর রহমান রিপন সহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে দলীয় কর্মসূচি সফল করার আহ্বান জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজকরা।

নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই সফর আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews