রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

ধানের শীর্ষে বিজয় এলে দেশে উন্নয়নের জোয়ার বইবে এম রশিদুজ্জামান মিল্লাত

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম, জামালপুর, প্রতিনিধি

 

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকের বিজয় হলে দেশে উন্নয়নের জোয়ার বইবে। তিনি দাবি করেন, গত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

 

বুধবার বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আওয়ামী লীগ ৫০ বছরেও দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। বরং তারা বিরোধী দল দমন ও অপপ্রচারের রাজনীতি করেছে।” তিনি আরও বলেন, “বিএনপি সব সময় গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। অতীতে বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সহাবস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। অথচ আওয়ামী লীগ তাদের দলীয় নিবন্ধন বাতিল করেছিল। আজ তারাই বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।”

 

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া জে কে, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শরিফ উদ্দিন আকন্দ এবং রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের মুখ্য সংগঠক সেলিম রেজা জয়।

 

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews