বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান,

দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, টাউনশ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার, দেবহাটা থানার এএসআই মাহবুব আলম, ব্রেকিং দ্যা সাইলেন্সের সোহেল মাহমুদ, সাসের প্রতিনিধি আলমগীর হোসেন, সদর ইউপির মহিলা ইউপি সদস্য রেহেনা পারভিন, মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও ঝরে পড়া শিশুদের পরিবারবর্গ। অনুষ্ঠানে বক্তারা শিশুশ্রমের কারন অনুধাবন করে সেটা সমাধান করা, হতদরিদ্র ও অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন এবং সর্বোপরি শিশুশ্রম বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews