বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজারে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃশহিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ, জালালপুর,প্রতিনিধি

দেশের বহুল প্রচারিত দৈনিক বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় তারাটিয়া বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তারাটিয়া বাজারে স্টাফ রিপোর্টার রফিকুল ইসলামের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জে কে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাররামরামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক পাররামরামপুর ইউনিয়ন শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমোনায়েম হোসেন খান সহ-সভাপতি পাররামরামপুর ইউনিয়ন শাখা,মোঃআলহাজ্ব জহুরুল হক সহ-সভাপতি পাররামরামপুর ইউনিয়ন শাখা,মোঃআবুতালেব সহ-সভাপতি পাররামরামপুর ইউনিয়ন শাখা, মোঃ জুলহাজ উদ্দীন আইসি তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র,তারাটিয়া বাজার। মোঃ তাসকিন আহম্মেদ ফাহিম সভাপতি পাররামরামপুর ইউনিয়ন ছাত্র দল। এছাড়াও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দৈনিক বসুন্ধরা গত দুই দশক ধরে দেশ ও মানুষের পক্ষে নিরপেক্ষ সাংবাদিকতা করে আসছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ খবর প্রকাশ, সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকের আস্থা অর্জন করেছে। স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে বসুন্ধরা দেশের গণমাধ্যম অঙ্গনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।

অনুষ্ঠানে আরও বলা হয়, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিতেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বসুন্ধরা সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে কেক কেটে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সাংবাদিকদের এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন।

মোঃশহিদুল ইসলাম
দেওয়ানগঞ্জ, জামালপুর
০১৭৬৩২৯৮৪৪৪

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews