বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট-২০২৬ এর প্রশিক্ষণ কর্মশালা

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ খায়রুল ইসলাম,স্টাফ রিপোর্টার

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার- ২৫ জানুয়ারি-২০২৬

 

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি ভোটগ্রহণ প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইন মেনে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম, তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মো. বেলাল হোসেন। তিনি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

 

প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews