বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালা-কলারোয়ার উন্নয়নে এ্যাড. ইয়ারুল ইসলামের ৭ দফা ইস্তেহার ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই নিজের কর্মপরিকল্পনা ও অঙ্গীকার নিয়ে ভোটারদের সামনে হাজির হয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম। ‘ডাব’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী এই প্রার্থী এলাকার সার্বিক উন্নয়নে সাত দফা বিশিষ্ট একটি আধুনিক ও কর্মমুখী নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন।

গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই বিশিষ্ট আইনজীবী জানান, নির্বাচিত হলে তিনি তালা-কলারোয়াকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর জনপদ হিসেবে গড়ে তুলবেন। ইস্তেহারে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

পাটকেলঘাটাকে উপজেলা করার প্রতিশ্রুতি

ইস্তেহারে সবচেয়ে উল্লেখযোগ্য দাবি হিসেবে স্থান পেয়েছে পাটকেলঘাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তরের বিষয়টি। এ প্রসঙ্গে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বলেন, “সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডের জেলা হিসেবে ঘোষণা করা হলেও এর মর্যাদা ধরে রাখতে প্রশাসনিক সম্প্রসারণ অপরিহার্য। আটটি উপজেলা না থাকলে গ্রেড ধরে রাখা চ্যালেঞ্জিং। তাই জনস্বার্থে পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার বিষয়টি আমার ইস্তেহারে অগ্রাধিকার পেয়েছে।”

ইস্তেহারের প্রধান ৭টি স্তম্ভ

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের ঘোষিত ইস্তেহারে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে

প্রশাসনিক পুনর্গঠন পাটকেলঘাটা থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপদান করা।

যোগাযোগের আধুনিকায়ন তালা-কলারোয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যাতায়াত সহজিকরণ।

দুর্নীতি নির্মূল প্রতিটি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা এবং জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা।

মৌলিক অধিকার প্রতিটি ইউনিয়নে জাতীয় মানের মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

কর্মসংস্থান সৃষ্টি কৃষি ও শিল্পের বিকাশ ঘটানো এবং বেকার যুবকদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সামাজিক নিরাপত্তা এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া।

পরিবেশ ও বিনোদন প্রতিটি জলাশয় ও হাট-বাজারকে দৃষ্টিনন্দন করা এবং প্রতিটি ইউনিয়নে পার্ক, খেলার মাঠ ও শরীর চর্চা কেন্দ্র স্থাপন।

নির্বাচনী প্রচারণার শুরুতেই এমন সুনির্দিষ্ট ইস্তেহার ঘোষণা করায় স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এ্যাডঃ ইয়ারুল ইসলাম বিশ্বাস করেন, তালা-কলারোয়ার মানুষ যদি তাকে সুযোগ দেয়, তবে তিনি এই জনপদকে দেশের অন্যতম মডেল নির্বাচনী এলাকায় রূপান্তর করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews