বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা উপজেলা প্রতিনিধি

 

 

সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয় ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ।

৬ জুন শনিবার বিকাল ৪ টায় তালা সরকারি কলেজ মাঠে ব্রাজিল ফ্যান্স ক্লাব এবং আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব তালা-এর উদ্যোগে আয়োজিত এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সমগ্র খেলাটি তত্ত্বাবধান করেন শেখ নজরুল ইসলাম ও সোহেল রানা, ম্যাচ রেফারি হিসাবে পরিচালনা করেন উত্তম কুমার বাছাড়।ধারাভাষ্য প্রদান করে আখতারুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আলামিন হোসেন,তালা সরকারি কলেজ ছাত্র শিবির সভাপতি এস এম মুরাদুল হক,ছাত্র দল সভাপতি মোঃ সোহাগ, এম এ মারুফুল ইসলাম, মো. উজ্জ্বল, মনিরুল ইসলাম মনি, মীর কাইয়ুম ইসলাম ডাবু, , সৈয়দ রাজিবুল ইসলাম,ইমরান হোসেন সোহেল,মামুন হাওলাদার, সাকিব মির্জা সহ প্রমুখ।

খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠ ছিল প্রাণবন্ত। তবে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি।নির্ধারিত সময় শেষে ব্রাজিল ফ্যান্স ক্লাব তালা (০ – ০) আর্জেন্টিনা ফ্যান্স ক্লাব তালা। ফলে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

খেলায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার সুন্দর বার্তা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে।খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews