বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

তালায় দুই দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি

 

সাতক্ষীরার তালা উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) ২৫ ও ২৬ এপ্রিল (শনিবার ও রবিবার) দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

২৬ এপ্রিল(রবিবার) বিকেলে তালা বি. দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাহাত খান এর সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মণ্ডল এর ব্যবস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্সটেক্টর মোঃ ইমান উদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা নির্বাচন অফিসাল রাসেল রানা, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার অসিত কুমার বর্মন,মোঃ ইদ্রিস আলী, মোঃ বাবলুর রহমান,মোঃ ওমর ফারুক।তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক এস এম মোতাহেরুল হক শাহীন, সহ ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার অলিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ম্যাচ রেফারী হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার মাহফুজুর রহমান, গঙ্গারাম বর্মন, ইলিয়াস হোসাইন,মশিউর রহমান সহ সকল স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা,সহকারী শিক্ষকবৃন্দ।

বিকাল ৪:০০ টায় বালিকা দলের ফাইনাল এবং বিকাল ৫:০০ টায় বালক দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক এবং বালিকা উভয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বালক বিভাগে রানার্স আপ কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে চরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

উপজেলা শিক্ষা অফিস সংশ্লিষ্টরা উপজেলার ক্রীড়ামোদী জনসাধারন ও সুধী সমাজকে মাঠে উপস্থিত থেকে ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করার এবং অনুষ্ঠানটি সফল করার জন্য সবিনয় আমন্ত্রণ জানিয়েছেন। ক্রীড়ানুরাগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews