বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ঢাকা-১০ আসনে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে সদস্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

 

শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

 

ভিডিওবার্তায় আসিফ মাহমুদ বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ—কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র সম্বল।

 

 

তিনি আরও বলেন, আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই। আমি গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন।

 

এর আগে, বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন দুই ছাত্র প্রতিনিধি-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এদিন বিকাল ৫টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews