রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে সীরাত কনফারেন্স আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আজ (শনিবার) সকাল ১০ থেকে এই ইত্তেহাদুল উম্মাহ ঠাকুরগাঁও-এর উদ্যোগে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়স্পর্শী সীরাতুন্নবী (সা.) কনফারেন্স, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শকে কেন্দ্র করে প্রাঞ্জল আলোচনা, গবেষণাভিত্তিক বক্তব্য এবং আধ্যাত্মিক পরিবেশে ভরপুর এক মনোমুগ্ধকর কনফারেন্স অনুষ্ঠিত হয়। যা দুপুর ১ টা পর্যন্ত চলবে।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, বিশিষ্ট লেখক ও সীরাত গবেষক, ঢাকা এবং ডা. শামসুল আরেফিন শক্তি, লেখক, গবেষক ও দাঈ, ঢাকা।

ডা. শামসুল আরেফিন শক্তি, বলেন আলেম আর স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান থেকে দূরে রাখা হয়েছে দীর্ঘ দিন।আমার এটা থেকে বের হতে চাই।

মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন
তিনি তার বক্তব্যে রাসূল (সা.)-এর নৈতিকতা, উদারতা ও সাহাবায়ে কেরামের সঙ্গে তাঁর আচরণ বিশ্লেষণ করে বলেন,
সীরাতুন্নবী হচ্ছে মুসলমানদের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্রে এমন কোনো দিক নেই, যা আজকের সমাজকে আলোকিত করতে পারে না। তাঁকে জানলেই আমরা জানবো, কীভাবে মানুষ হওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট বুযুর্গ ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম (সিলেটি হুজুর), বীরগঞ্জ, দিনাজপুর।

বক্তারা আরো বলেন, বর্তমান সময়ে রাসূল (সা.)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি। সীরাতুন্নবী (সা.)-এর আলোকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধের বাস্তবায়নই হতে পারে আমাদের মুক্তির উপায়।

স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে কনফারেন্সটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়। উপস্থিত সকলেই অনুষ্ঠান শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews