শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথের পল্লীতে বালু ও পাথর দিয়ে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ মসজিদ ও স্কুলে যেতে বিঘ্ন ঘটছে এলাকাবাসীর মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ৬ বছর পর শেষের পথে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প৯৯২ কোটি টাকার ড্রেজিং শেষে চ্যানেলের গভীরতা নিয়ে প্রশ্ন, উদ্বেগে বন্দর ব্যবহারকারীর  তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত  মণিরামপুরে চাকরি বাণিজ্যের ভয়ংকর ফাঁদ, প্রতারক আতিয়ারের খোঁজে ভুক্তভোগীরা প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক আড্ডা অনুষ্ঠিত উদ্বোধনের আগেই ঝুঁকিতে ১৭ কোটি টাকার ব্রিজ: রাণীশংকৈলে রাতের আঁধারে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৬ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতির পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলীয়া হাজ্বী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শাহাদাত হোসেন। সভায় নবনির্বাচিত সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, চেয়ারম্যান। শিক্ষক প্রতিনিধি মো. রশিদুনবী এবং অভিভাবক সদস্য আবদুল মানিক উপস্থিত থেকে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

 

এসময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি; মো. আশরাফুজ্জামান মাসুদ, মো. হুমায়ুন কবীর মনি, মো. ইদ্রিস আলী মাস্টার, মো. এনামুল হক, আব্দুল বাতেন, মো. আমজাদ হোসেন, মাসুদ রানা, মো. জাকেরুল ইসলাম, মো. নুরুল ইমলাম, মো. জাহিদ খান, মো. বাবুল আকতার।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে বলেন, অটো পাসের শিক্ষা পরিহার করে সুষ্ঠু শিক্ষার মান নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আপনাদের ও সবারই সহযোগিতা করতে হবে।

সভা শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করা করেন।

 

শিক্ষার আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা আরো বেগবান হোক এটাই সকলের প্রত্যাশা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews