রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’মাঠপর্যায়ে কড়া বার্তা আইজিপি মোঃ আলী হোসেন ফকির 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির চাঁদাবাজি, ছিনতাই ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যেকোনো মূল্যে এসব অপরাধ বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

 

সোমবার (০২ মার্চ) সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সকল জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

 

আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে টহল ও নজরদারি জোরদারের নির্দেশ দেন।

 

আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন পুলিশপ্রধান। তিনি বলেন, ঈদে যানজট নিরসন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো ও ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

আইজিপি আরও বলেন, থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা হাসিমুখে থানা থেকে ফিরতে পারেন। নিরপরাধ কাউকে হয়রানি করা যাবে না—এ বিষয়ে তিনি বিশেষভাবে সতর্ক করেন। মানুষের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সবাইকে পেশাদারিত্ব ও সদাচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।

 

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আইজিপি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews